প্রকাশের সময়: বুধবার, ৩ আগস্ট, ২০২২ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৩ সার ডিলারকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে মূল্য তালিকা না থাকায় এবং সার মজুদ কারায় ৩ডিলারকে ১লক্ষ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

৩ আগস্ট বুধবার সকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের কালির বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন নেছা ও উপজেলা কৃষি কর্মকর্তা আশক জামিল মাহমুদ এবং থানার এসআই বরকত উল্লা সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে পরিচালনা করে তিন সার ডিলারকে বিভিন্ন অপরাধে জরিমানা করেন।

জানাযায়, খুচরা সার বিক্রেতা হিসেবে ৩ দোকানে ক্যাশ ম্যামো, মুল্য তালিকা ও দৈনিক সার বিক্রির রেজিস্টার এবং মজুদ রেজিস্টার না থাকায় সার ডিলার জহিরুল ইসলাম (বকুল) কে ৫০ হাজার টাকা, জহিরুল ইসলাম ভূঁইয়া কে ৫০ হাজার টাকা ও ফখরুল আলমকে ৫০ হাজার টাকাসহ মোট ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা লঙ্গনজনিত অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয় এবং ৩ ডিলারের কাছ থেকে অঙ্গিকারনামা রাখা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন