প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ । ৩:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর প্রতি এবিএম রেজওয়ানের কৃতজ্ঞতা প্রকাশ

অনলাইন ডেস্ক
গাজী মোঃ ইমাম হাসান : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা প্রবিধানমালা ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে চাঁদপুর জেলার সদর উপজেলার আল হেরা আহেদিয়া মহিলা দাখিল মাদ্রাসায় আগামী ৬ মাসের জন্য সভাপতিসহ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
৩ আগষ্ট বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়।
এতে উক্ত মাদ্রাসার সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন চাঁদপুর সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এ রেজওয়ান।
তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির প্রতি।
এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ কায়েছার আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব ও দাতা সদস্য মোঃ সোয়েব সহ মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকল শিক্ষক,অভিবাবক,ছাত্র-ছাত্রীদের প্রতি।পুনরায় নির্বাচিত হয়ে এক শুভেচ্ছা বার্তায় নব নির্বাচিত সভাপতি এ বি এম রেজওয়ান বলেন আমি বিগত দিনে যে ভাবে মাদ্রাসার উন্নয়নে সকলকে নিয়ে একসাথে কাজ করেছি, আগামী দিনেও এই ভাবেই কাজ করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন