মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৬-আগস্ট) সকালে উপজেলা পৌর শহরে উপলতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শায়খুল কোরআন ফাউন্ডেশনের ঢাকার আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন সংগঠনের চেয়ারম্যান, বাংলাদেশ নূরানী বোর্ডের পরিচালক, মাওঃ ইসমাইল বেলায়েত হোসাইনের সভাপ্রদানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, এই ভূমন্ডল আল্লাহ পাকের ইচ্ছায় মানবতার কল্যাণ সাধিত হয় । যুগে যুগে আল্লাহপাক নবী-রাসূল পয়গম্বরদের পৃথিবীতে পাঠিয়ে ধর্মীয় অনুশাসন ও আল্লাহ পাকের সঠিক পথ মানব জাতিকে শিখিয়েছে। ওই নিয়মনীতির ভিত্তিতে পৃথিবীতে আজও ধর্ম কর্ম পরিচালিত হচ্ছে। সেজন্য তিনি উপস্থিত আলেম-ওলামাদের ধর্মের সঠিক দিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জঙ্গিবাদ উগ্রবাদ ধর্মান্ধতার কুসংস্কার নিরসনের আহ্বান জানান। পরে তিনি এ সংগঠনের আয়োজনে বিনামূল্য এক চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহারাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, অধ্যাপক ডা: জহিরুল ইসলাম (উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজ) নোয়াখালী , সংগঠনের উপদেষ্টা কালিমুল্লাহ জামিল কাসেমী, শাহারাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির। অন্যান্যর মধ্যে সাংসদের একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, উপজেলা আলীগের আইন বিষয়ক উপদেষ্টা এড. ইলিয়াছ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। শায়খুল কোরআন ফাউন্ডেশনের সদস্য মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুক্তি হাবিবুল্লাহ , মাওলানা হাবিবুর রহমান প্রমুখ ।
এছাড়া উক্ত সংগঠনের নেতৃবৃন্দ, শাহরাস্তি উপজেলার বিভিন্ন মসজিদ, কওমি নূরানী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা আলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, চক্ষু চিকিৎসা সেবা নিতে আগত রোগী ও স্বেচ্ছাসেবক বৃন্দ।
উল্লেখ্য ওইদিন ১৬৮ জন রোগী কে চক্ষু সেবা প্রদান করা হয়। এরমধ্যে ১৬ জন রোগীর চোখে অধিক সমস্যা থাকায় তাদের আগামী ১৫ আগস্ট কুমিল্লায় অপারেশনের জন্য দিনক্ষণ ধার্য করা হয় ।

অনলাইন ডেস্ক