প্রকাশের সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২ । ১২:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গণধর্ষণের শিকার মাদ্রাসার ছাত্রী; আটক ১

অনলাইন ডেস্ক

মো. রাছেল : চাঁদপুরের কচুয়ায় সপ্তর শ্রেণির এক মাদ্রাসার শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাছেল (৩০) এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের অধিবাসী মুহিব উল্লাহ জানান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমার এক নাতনীকে শুক্রবার দুপুরেখাবার দিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার পথিমধ্যে তিন ব্যাক্তি ওই সিএনজিতে উঠে আমার মেয়ের মুখ বেঁধে ভয়ভীতির দেখিয়ে জিম্মি করে খিড্ডা বাজারের পশ্চিম পাশে রোকসানা বেগমের পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে পালাক্রমে মো. রাছেল, মোহাম্মদ উল্লাহ ও মো. হাছানধর্ষণ করে তারা পালিয়ে যায়। মেয়েটির জ্ঞান ফিরলে সে বাড়িতে এসে আমাদেরকে বিষয়টি জানায়।

এ ঘটনায় স্থানীয়রা রফাদফা করতে ব্যার্থ হলে রবিবার ভুক্তভোগী ও তার বাবা কচুয়া থানা পুলিশের শরনাপন্ন হয়। পুলিশ ভোক্তাভোগীর দেওয়া তথ্যানুসারে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তেতৈয়া গ্রামের মাদ্রাসা বাড়ির বাকি মিয়ার ছেলে ধর্ষক রাছেল কে আটক করে। অপর দুই ধর্ষক একই গ্রামের মাদ্রাসা বাড়ির নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও একই গ্রামের খামার বাড়ির আবু মিয়ার ছেলে মো. হাছান (২৫) এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

এ ঘটনায় কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ভুক্তভোগী দেওয়া তথ্যানুসারে আমরা রাছেল নামের একজনকে আটক করেছি। আজ সোমবার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো সহ তার জবানবন্দি রেকর্ড করা হবে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন