প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ২:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মীম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) সকালে উপজেলার ডুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নাগদা গ্রামের মিয়াজী বাড়ির বিল্লাল মিয়াজী কর্মের কারণে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। তাদেরই মেঝ মেয়ে মীম মায়ের কাছে বায়না ধরে নানার বাড়ি বেড়াতে আসার। পরে গত মঙ্গলবার (৯ আগষ্ট) মীম তার মামা কাউছারের সাথে নানার বাড়ি ডুলিয়াপাড়া গ্রামে বেড়াতে আসে।
মীমের খালা জানান, ঘটনার সকালে সে তার বয়সের ছোট মামাতো বোনের সাথে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মীম রাস্তার পাশে গর্তের পানিতে পড়ে যায়। এ সময় মীমের মামাতো বোন সাঁতরে বিলে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে মীম ডুবে যায়। আর এই ঘটনার কিছুক্ষণ পর মীমের মামা গাছ থেকে তাল পারতে ওই স্থানে আসলে মীমের মামাতো বোন জানায় মীম পানিতে ডুবে রয়েছে। তখনই বাড়ির সকলে ওই গর্তে নেমে মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় মীমকে হাসপাতালে আনা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন