প্রকাশের সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১ । ৪:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপাদী দক্ষিণে স্বতন্ত্র প্রার্থী ইউছুফ পাটওয়ারীর আনারস প্রতীকে পথসভা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউছুফ পাটওয়ারীর আনারস প্রতিকের সমর্থনে নির্বাচনী পথসভা করা হয়েছে।

২০ নভেম্বর শনিবার বিকেলে ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এলাকার জনসাধারণের অংশ গ্রহনে পথসভায় বিজয়ের জন্য স্বতঃস্পূর্তভাবে সবাই কাজ করার একমত পোষন করেন।

এসময় বক্তরা বলেন, আমরা দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের সার্বিক সেবা থেকে বঞ্চিত। সরকার প্রদত্ত নাগরিক সেবা ও গ্রামীন উন্নয়ন হয়েছে ব্যক্তি কেন্দ্রীক। আমরা দলীয় চেয়ারম্যান পেয়েও বর্তমান সরকারের উন্নয়ন জনগণের দৌর গোড়ায় পৌছে দিতে পারিনি। যাতে জনগণের কাছে আমাদের লজ্জা পেতে হয়। আমরা কোথায় বড় গলায় কথা বলতে পারিনি।

এছাড়া দল থেকেও ইউনিয়নের নেতাকর্মীরা যথাযথ সম্মান পায় নি। তাই এলাকার জনগণ একজন গ্রহনযোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে চাইছে। যাতে দলের সম্মান ফিরে আসে, দলের নেতাকর্মীরা দলকে আরো সুশৃঙ্খল ও শক্তিশালী করতে সক্ষম হয়। তাই এই ইউনিয়নে সর্বদিকে দিয়ে ইউছুফ পাটওয়ারীই যোগ্য ব্যক্তি যাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে পেতে চাই, পাবার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

এসময় এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। আনারস মার্কার প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী তার বিজয় নিশ্চিত করতে ইউনিয়নে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। প্রতিদিন ইউনিয়নের প্রতিটি গ্রাম পাড়া-মহল্লা চুষে বেরিয়ে ভোট প্রার্থনা করছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন