নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজ্জাম্মেল হক মোহন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।
তিনি শুক্রবার রাত ৩:৩৫ মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথাম জানাজার নামাজ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ, দ্বিতীয় জানাজার নামাজ হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ, তৃতীয় জানাজার নামাজ রামপুর বাজার ও চতু্র্থ জানাজার নামাজ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
৪ দফা জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে ।
তিনি হাজীগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্ক