মো. মাসুদ রানা : শাহরাস্তিতে টামটা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪-আগস্ট) সকালে উপজেলার টামটা দক্ষিণ ইউপির টামটা দাখিল মাদ্রাসার আয়োজনে ওই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ বহুতল ভবনের উদ্বোধন করা হয়।
ওইদিন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবুল খায়ের মাস্টারের সভাপ্রদানে ভার্চুয়াল টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, এই বহুতল একাডেমিক ভবনটি ২ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মাণে শিক্ষার্থীদের পাঠ গ্রহণ কার্যক্রম সহজ হলো। এখন শিক্ষার্থীরা এ মাদ্রাসায় দ্বীনি শিক্ষা গ্রহণের পাশাপাশি আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষা অর্জন করে, সমৃদ্ধিশালী দেশ বিনির্মাণে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় অর্জন করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আধুনিক উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।
ধর্মীয় শিক্ষার আদর্শকে কাজে লাগিয়ে প্রকৃত মানুষ হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন । এছাড়া তিনি আগস্ট মাসে ঘাতকদের চক্রান্তে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিষয়ে নতুন প্রজন্মকে জানানোর তাগিদ দিয়ে মরহুমের পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি হাজীগঞ্জ- শাহরাস্তি বিগত দিনের উন্নয়ন মহাযজ্ঞ উপস্থিতির সম্মুখে তুলে ধরেন।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, কৃষক লীগের উপজেলা সভাপতি জসিম উদ্দিন জনি, টামটা উত্তর ইউপির চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মাদ্রাসা অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম তাহেরি, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির।
টামটা দক্ষিণ ইউপি আলীগের নেতা কামরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ইউপি আলীগের সভাপতি কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ার, টামটা দক্ষিণ ইউপি আলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শফিকুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারী, আলীগ নেতা সাবেক কাউন্সিলর নাজির হোসেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ উপজেলা আলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক