প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ১১:০৭ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জাতীয় শোক দিবস উপলক্ষে শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকা, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, আবুল বাশার রনি, সদস্য ফারুক মিজি, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কবির পাটওয়ারী, ১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি জসিম মোল্লা, যুবলীগ নেতা শহীদুল ইসলাম রনি, কাউছার হাজী, ফরহাদ হাজী, রাফি আহমেদ রাজন, জেলা ছাত্রলীগের সদস্য রাকিব ঢালীসহ ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলূম মহামায়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হানিফ। মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন