নিজস্ব প্রতিনিধি : কচুয়ার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজে জাতীয় শোক দিবসে নানা কর্মসূচি পালন করেছে।
১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে কলেজ মিলনায়তনে শোক সভা ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে একাদশ শ্রেনীর শিক্ষার্থী উর্মি মজুদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সভাপতি মো.গোলাম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের অভিভাবক সদস্য সাংবাদিক খালেকুজ্জামান শামীম, দাতাসদস্য হুমায়ন কবির, শিক্ষক প্রতিনিধি মো.ওয়াসীম প্রমূখ।
এ সময় ইংরেজী বিভাগের শিক্ষক মো. শরীফ হোসেন, শোক দিবস উদযাপনের আহবায়ক সুফিয় আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী সুমাইয়া আক্তারের কোরআন তিলাওয়াত ও প্রমিলা রানী দাসের গীতা পাঠের মধ্যদিয়ে সভা শুরু হয়।
এ সময় শিক্ষিকা কাকুলী রানী দেব ও তার দলের পরিবেশনায় দেশত্ববোধক গান পরিবেশন হয়। সবশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

অনলাইন ডেস্ক