প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ১২:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নানা আয়োজনে শাহমাহমুদপুরের ভরঙ্গারচর সপ্রাবিয়ে জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভরঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। দিবসটি উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোরশেদ আলম শাহীন ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীন ছিলো না। তারা বাংলায় কথা বললেও তাদের নিজেদের স্বাধীন কোনো ভূখন্ড ছিলো না। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আন্দোলনের মাধ্যমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন ধাপে ধাপে, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ভরঙ্গারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ ফিরোজ খান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন