প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ৫:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মহদ্দিরবাগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয় শোক দিবস পালিত

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া উপজেলার মহদ্দিরবাগ আলহাজ¦ সুলতান আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল, মিলাদ, দোয়া, আলোচনা সভা ও এতিমদের মাঝে উন্নত খাবার পরিবেশন। কমপ্লেক্সের সভাপতি, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ-প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাদলা ইউপি চেয়ারম্যান নূর ই আলম রিহাত, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মোতালেব ও মোসলেহ উদ্দীন রিমু প্রমূখ।

আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এতিম খানার শিক্ষক হাফেজ হাফেজ মো. আলাউদ্দীন। দোয়া-মুনাজাত শেষে এতিমখানার ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন