প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রামপুর ইউপিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী কাম কম্পিউটার অপারেটর নূরে আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খানসহ আরো অনেকে।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, পৃথিবী সৃষ্টির পর থেকে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন পর্যন্ত বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীন ছিলো না। তারা বাংলায় কথা বললেও তাদের নিজেদের স্বাধীন কোনো ভূখন্ড ছিলো না। ভাষাভিত্তিক জাতীয়তাবাদ আন্দোলনের মাধ্যমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিভিন্ন ধাপে ধাপে, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার অর্জনকে ধ্বংস করতেই ১৯৭৫ সালের  ১৫ আগষ্ট তাকে নির্মম ভাবে হত্যা করা হয়।
এসময় রামপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পরিষদের সকল সদস্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন