প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ২:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : ২০০৫ সালের ১৭ আগস্ট, তৎকালীন জঙ্গিবাদ বিএনপি – জামাত জোটের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট বুধবার সকালে জেলা যুবলীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন স্থান পদক্ষীন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপস্থিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ১৭ আগস্ট তারা সারা দেশে একযোগে বোমা হামলা করেছিলো।  বিএনপি জামাত জোট ক্ষমতায় থেকে এই জঙ্গীবাদের জানান দিয়েছেলো। এটি একটি অসাম্প্রদায়িক  দেশ। একটি গনতান্ত্রিক দেশে এধরণের কর্মকাণ্ড কোন ভাবেই কাম্য নয়। শেখ হাসিনার নেতৃত্বে এখন থেকেই সবাইকে এক থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর  জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক  সালাউদ্দিন মোহাম্মদ বাবর ও আবু পাটওয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল পাটওয়ারী।

এসময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন