প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ৫:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আজ মতলব উত্তরে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সাংসদ রুহুল

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : একদিনের সফরে চাঁদপুরের মতলব উত্তরে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলায় সফর করার কথা রয়েছে তাঁর। প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সড়ক পথে ঢাকা থেকে মতলবের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টার দিকে ছেংগারচর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করবেন।

দুপুর ১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন