সাইদ হোসেন অপু চৌধুরী : সামাজিকতা ও মানবিকতার মধ্য দিয়ে এগিয়ে চলছে এই সমাজ ও দেশ। তবে যে কোন পেশায় থেকে সেই ব্যক্তি সমাজ তথা দেশকে এগিয়ে নিতে পারেন। যদি কিনা তার হৃদয়ের দেশপ্রেমকে লালন করতে পারেন। আর এমনি ব্যক্তিত্ব চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের অফিস সহকারী মোঃ বাদল গাজী।
যিনি সমাজ বিনির্মাণে আলোকবর্তিকার মতো কাজ করে যাচ্ছেন নিরবে নিঃভূত্তে। তাকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি স্বরূপ কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদানে মনোনীত করা হয়েছে।
এমন কি সাম্প্রতিক সময়ে চাঁদপুরের বিকাশ এজেন্ট ব্যাংকিং এর ৬১ লক্ষ টাকা ভুলবশত অটো রিক্সায় ফেলে রেখে চলে যায় এক ব্যক্তি। টাকার খবর বাদল গাজীর নজরে আসলে তিনি তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসিম উদ্দিনকে অবগত করেন, ওসি টাকাগুলা উদ্ধার করতে সক্ষম হন, টাকা উদ্ধার হওয়ার ঘটনা চাঁদপুরের সাবেক পুলিশ সুপার, বর্তমানে হাইওয়ের ডিআইজি মোহাম্মদ মাহাবুবর রহমান পিপিএম বার এর নজরে আসলে তিনি মুঠোফোনে বাদল গাজীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য: আগামী ২৭ আগষ্ট শনিবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বিচারপতি এস এম মজিবুর রহমান এর কাছ থেকে বাদল গাজী অ্যাওয়ার্ড গ্রহণ করবেন।

অনলাইন ডেস্ক