প্রকাশের সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ । ৬:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় উপাদী দক্ষিণ ইউনিয়নের মাষ্টার বাজার সংলগ্ন বালুর মাঠে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন যুবদলের নব গঠিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন তপদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর।
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম বকাউলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মুজাহিদুল ইসলাম কিরন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা আহসান পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মমিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক টিম লিডার মাজহারুল ইসলাম মিঠু তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান শাহীন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।
মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শাহালম মিয়াজী, আবু তাহের, মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক তুহিন মোল্লা, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য জাকির তালুকদার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জামাল গাজী, যুগ্ম আহবায়ক নুরুল আফসার, মহসিন বকাউল, আনোয়ার হোসেন লিটন, মির্জা খোকন, যুবদল নেতা শাহালম খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক মোশাররফ পাটওয়ারী, সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম গাজী, সহ সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক নাজমুল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, সাইদুল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মামুন মিজিসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি পদে গিয়াস উদ্দিন তপদার, সহ সভাপতি মমিন মিজি, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোশাররফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক নূরে আলম খানকে মনোনীত করা হয়। এবং সকল ওয়ার্ডের নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন অতিথিবৃন্দ।
সম্মেলনে বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিতে হবে। সেই সাথে দ্রব্যমুল্যের দাম কমাতে হবে। তা না হলে কঠোর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হবার আহবান জানানো হয়। দেশ আজ একটি অন্ধকার কারাগারে পরিণত হয়েছে। এই অবৈধ সরকার পাতানো নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। সারাদেশে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করা হচ্ছে। আজ দিনের পর দিন দেশের অলিতে গলিতে লাশের মিছিল ছাড়া কিছু নেই। বর্তমান অবৈধ সরকার এদেশের মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার ন্যূনতম যোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই আগামীতে যে কোন সময় বেগম খালেদা জিয়ার ডাকে সরকার পতন আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
উক্ত অনুষ্ঠান শেষে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মতলব দক্ষিণ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন