প্রকাশের সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ । ৫:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : জ্বালানী তেল, লোডশেডিং, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলায় নূরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা, পৌর, ইউনিয়ন, ও ওয়ার্ড পর্যায়ে লাগাতার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে ২৪ আগস্ট বুধবার ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ সমাবেশ করেছে।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ এর উপস্থিতিতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের নারকেলতলা বাজার এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

২৪ আগস্ট বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি ভিপি জাকির হোসেন, উপজেলা যুবলের সাবেক আহবায়ক ও পৌর বিএনপি’র সভাপতি নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর বিএনপির সহ-সভাপতি বিল্লাল কোম্পানী, যুগ্ম-সম্পাদক এমএ টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম মাহমুদ রাঢ়ী, সম্পাদক হারুনুর রশিদ পাঠান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সমাবেশে আরো বক্তব্য উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমএ কাইয়ুম, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন ভুইয়া, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল গাফ্ফার প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন