প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ । ৪:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে গরু চোরের উপদ্রব বৃদ্ধি, আতংকে খামারিরা

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর বেশ কয়েকদিন যাবৎ গরু চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ১ মাস যাবৎ চাঁদপুরের শিলন্দীয়া, বাবুরহাট, মঠখোলায় এলাকা থেকে প্রায় অর্ধশতাধিক গরু চুরি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। প্রতিনিয়ত এ সব এলাকা থেকে গরু চুরি অব্যাহত থাকার কারনে এ সব এলাকার খামারীদের মাঝে চরম আতংকে রাত কাটছে।

গরু চুরির ঘটনায় গত মঙ্গলবার সন্দেহজনক ভাবে শিলন্দীয়া মৃত জামাল বেপারী ছেলে মিজান বেপারীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত ১ মাসে শিলন্দীয়া এলাকার মোঃ মমিন খানের ২টা, শাহজান খানের ৩টা, ফোরকান খানের ২টা, রশিদ গাজীর ৩টা, স্বপন মিজির ২টা, ইউসুফ বেপারির ২টা, সিরাজ গাজীর ২টা, হাসমত গাজীর ২টা, রুমার মার ৩টাসহ বেশ কয়েজনের গরু চুরি হয়েছে।

শিলন্দীয়া গো খামারী মমিন খান জানান, গত একমাস যাবৎ শিলন্দীয়ায় বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। শিলন্দীয়ার মিজান বেপারী এসব গরু চুরির নেতৃত্ব দিচ্ছে। তার আতংকে এ সব এলাকার মানুষ চরম দুশ্চিন্তায় রয়েছে।

মৈশাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রাশেদ জাহান তুষার বলেন, চাঁদপুরে ইদানিং গরুর চুরি বেড়ে গেছে। রাতের বেলায় পুলিশি টহল বৃদ্ধি করার জন্য তিনি দাবি করেছেন।

এ ভাবে যদি গরু চুরি বেড়ে যায়, তাহলে মানুষ গরু পালনে নিরুৎসাহিত হবে। এতে দেশে সংকটে পড়বে গরুর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন