প্রকাশের সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ । ২:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে মসজিদের সামনে সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মসজিদের সামনে দোকান নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার দুপুর লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম রামদাসদী গ্রামে হযরত বেলাল রা: জামে মসজিদের সামনে সরকারি জায়গায় দোকান নিয়ে ঘটনাটি ঘটে।

মসজিদ কমিটি বেশ কয়েকবার বাধা দিলেও ও দোকানটি সরিয়ে নেওয়ার কথা বললেও দোকান মালিক বিল্লাল বেপারী তা কর্ণপাত করেনি। এই ঘটনায় মসজিদ কমিটির লোকজনদের উপর হামলা চালানোর চেষ্টা চালায় বলে অভিযোগ উঠেছে।

মসজিদের সামনে সৌন্দর্য বর্ধনের জন্য মসজিদ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওয়াদা রাস্তার উপরে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দোকান সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। মসজিদের মুসল্লী ও কমিটির লোকদের কথা শুনে সবাই দোকান সরিয়ে ফেললেও আহমেদ বেপারীর ছেলে বিল্লাল বেপারী পেশিশক্তি ব্যবহার করে দোকানটি সরায় না। এ নিয়ে মজিদ কমিটি ও মুসুলিয়া প্রতিবাদ করলে তাদের সাথে বাকবিতণ্ড লিপ্ত হয় এমনকি তাদেরকে হামলা করার চেষ্টা চালায়।

এ বিষয়ে মসজিদ কমিটির কর্মকর্তারা অভিযোগ করে বলেন, মসজিদের সৌন্দর্য বর্ধনের জন্য সামনে দোকানগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলে বিল্লাল বেপারী তার দোকানটি না সরিয়ে হামলা করার চেষ্টা করে। তার পক্ষ নিয়ে আহমদ ব্যাপারীর ছেলে দুলাল বেপারী ঝগড়াই লিপ্ত হয়। এই ঘটনাটি সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত করে মসজিদের সামনে সরকারি জায়গায় স্থাপন করা দোকানটির সরিয়ে ফেলার জোর দাবি জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন