প্রকাশের সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ । ৫:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব নেতা; এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্ব নেতা। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্বপ্ন নিজে দেখেছেন, জনগণকে উজ্জীবিত করেছেন এবং স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও তার অসম্পূর্ণ কাজগুলো শেষ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বঙ্গবন্ধু বেঁচে নেই কিন্তু তার আদর্শ আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকবে। তার স্বপ্ন ও আদর্শ ধারণ করেই আমাদের কাজ করে যেতে হবে।

শনিবার বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর মাদক নির্মূল কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এ সময় আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটোর মাঝেই ধারাবাহিকতা আছে। ১৫ আগস্ট তাদের অসমাপ্ত কাজ সফল করতেই ২১ আগস্ট জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা করা হয়। সেখানে ২৪ জন মানুষ প্রাণ হারান, ৫০০ এর উপরে মানুষ আহত হয়। এভাবে ১৯ বার শেখ হাসিনার উপর হামলা করা হয়।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও ছেঙ্গারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্যাহ সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. নাছির উদ্দিন মিয়া, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রমুখ।

সভায় মতলব উত্তর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন