প্রকাশের সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ । ৪:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল মালেক সবুজ (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী জহির ও কামরুল জানায়, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনের চাকার ধাক্কায় দুই আরোহী সহ মোটর সাইকেলটিট্রাকের নিচে ঢুকে যায়।পরে দুইজনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেকর্তব্য চিকিৎসক ডা: নাজমুল আহসান সবুজকে মৃত ঘোষনা করে। অপর গুরুতর আহত ফরহাদকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন । তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন