গাজী মোঃ মহসিন : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী।
তিনি চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী একজন সৎ, নিষ্ঠাবান ও সর্বমহলে একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে কাজ করতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষনা দেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) নিজ ইউনিয়ন ৫নং রামপুর ইউপি চেয়ারম্যান ও সকল ইউপি সদস্যদের নিয়ে এক সৌজন্য স্বাক্ষাত ও মতবিনিময় সভা করেন।
রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী।
নিজের প্রার্থিতা জানান দিয়ে সদস্য পদপ্রার্থী ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী বলেন, আমি আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। তিনি আরও বলেন, এ এলাকার কৃতি সন্তান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ ভোটারদের সমর্থন ও দোয়া নিয়ে আমি জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমি নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো৷ আমি আমার সাধ্য অনুযায়ী ভবিষ্যতে জনগণের সেবক হিসেবে পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান কাঞ্চন পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি শাহাদাত হোসেন জাকির, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খান, আবু সাঈদ বেপারী, রিপন পাটওয়ারী, মোঃ সেলিম মিজি, আবুল বাশার, সাকিবুল হাসান খান, হাসান রাজা, জসিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বেগম, শাহীনা বেগম, সুলতানা বেগম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, পরিষদের সকল ইউপি সদস্যসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক