প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ২:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল ইউপি চেয়ারম্যানের বাড়ি! ইউএনওর পরিদর্শন

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল এক ইউপি চেয়ারম্যানের বাড়ি ।
বুধবার (৩১-আগস্ট) দুপুরে শাহরাস্তি উপজেলা প্রশাসনের তরফ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ আগুনে পুড়ে যাওয়া ওই এলাকা পরিদর্শন করেছেন।
এদিকে মঙ্গলবার (৩০ -আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের পৈতৃক নিবাসের টিনের চৌচালা ঘরে কে বা কারা অগ্নি সংযোগ করে ।
ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে দুর্বৃত্তিদের দেওয়া আগুনের বিষয়টি বাড়ির লোকজন টের পাওয়ার পূর্বেই ওই ঘরটির বেশিরভাগ অংশ পড়ে যায়। পরে ওই বাড়ির লোকজন ও স্থানীয়দের সংবাদের শাহরাস্তি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গনমাধ্যমকে জানান ওই ঘরে  রক্ষিত ৩৫ মন ধান, ১৫ মন চাউল, হাঁস মুরগি, কবুতর এবং প্রয়োজনীয় আসবাবপত্র ছিল। যা ওই আগুনে পুড়ে ভস্মীভূত হয়। যার আনুমানিক ক্ষয়ক্ষতি ৫ লক্ষ টাকা।
এ দিকে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মান্নান ওই স্থান পরিদর্শন করেন। ওই সময় চেয়ারম্যান রাজ্জাক বলেন, পূর্বও তার বাড়ি হতে গরু চুরি, দুর্বৃত্তরা ওই বাড়িতে হামলা করে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ঔষধের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ওই সময় নির্বাহী অফিসার তাকে সান্ত্বনা দিয়ে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হওয়ার পরামর্শ দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, রায়শ্রী দক্ষিণ ইউপি আলীগের সভাপতি ডা. নিমাই চন্দ্র পাল, প্রবাসী চাঁদপুর জেলা আলীগের সাবেক সভাপতি হাজী মোঃ শফিউল্লাহ, ইউপি আলীগের সাংগঠনিক সম্পাদক এড. মোহাম্মদউল্লাহ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রায়হান প্রমুখ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক আইনি প্রক্রিয়া অগ্রসর হবেন বলে জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন