নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গফুর আলী হাজী বাড়ীরতে ধানের পোকা মারার কীটনাশক খেয়ে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে মোহাম্মদ আলী (২৮) ধানের পোকামারা কীটনাশক পান করে। পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
মোহাম্মদ আলী হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা টংগীরপাড় লাওকোড়া গ্রামের গোলাপ বাড়ির মোবারক হোসেনের ছেলে। বর্তমানে তারা পৌরসভার টোরাগড়ে ভাড়া বাড়িতে থাকেন।
একই দিন বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জে বিদ্যুৎস্পর্শে মুরগীর খামারের মালিকের মৃত্যু হয়েছে। সে ৫নং সদর ইউনিয়নের বেতিয়াপাড়া বেপারী বাড়ীর রফিকুল ইসলাম (৫৭)। সকালে নিজের মুরগীর খামারে কাজ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম তার বসত ঘরের উত্তর পাশে মুরগির খামারে বৈদ্যুতিক লাইন ঠিক করতে যান। সেখানে বিদ্যুৎস্পর্শে হয়ে আহত হয় । পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুইটি মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবায়ের সৈয়দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম।

অনলাইন ডেস্ক