প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে ডুবে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
এস এম ইকবাল :চাঁদপুরের ফরিদগঞ্জে নানার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে বাক প্রতিবন্ধী মোহাম্মদ সজীব (১৯) এর মৃত্যু হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকার তরুল্লা মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
পানিতে পড়ে যুবকের মৃত্যু সংবাদ শুনে ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা থানায় নিয়ে আসে।
মৃত সজীব একই উপজেলার ১১ নং চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের একলাছপুর এলাকার পেগার মিজি বাড়ির কাইয়ুম মিজির ছেলে।
মৃত সজীবের বাবা কাইয়ুম জানান, আমার প্রতিবন্ধী ছেলে সজীব বেশির ভাগ সময় তার নানার বাড়িতেই থাকতো, আজ দুপুরে গোসল করতে গিয়ে সে মারা যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তাদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে দেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন