প্রকাশের সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিজ ক্লাসের শিক্ষার্থীদেরকে কোচিং সেন্টারে পড়াতে পারবে না শিক্ষক : চাঁদপুরে শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নিজের ক্লাসের কোন শিক্ষার্থীকে কোন শিক্ষক কোচিংয়ে পড়াতে পারবেন না। এ বিষয়টি ইতিমধ্যে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তবে কিছু কিছু সময় শিক্ষার্থীদের কোচিং কিছুটা দরকার হয়। কারণ দেশে-বিদেশের বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতির দরকার হয়। পাশাপাশি আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং সেখানে প্রত্যেক শিক্ষকের পক্ষে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে নজর দেওয়া সম্ভব হয় না অনেক সময়। তাতে অনেকে হয়তো কিছুটা পিছিয়ে পড়তে পারে। আবার অনেকের বাড়িতে বাবা-মা কর্মজীবী হওয়ায় বাড়িতেও সেই সহযোগিতার দেয়ার মতো কেউ নেই। সেক্ষেত্রে কখনো কখনো কোচিং এর দরকার হতে পারে। সে ক্ষেত্রে তার বিকল্প হিসেবেও শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং এর ব্যবস্থা করার কথা বলা হয়েছে। একই সাথে যেটি অনৈতিক, যে নিজের ক্লাসে না পড়িয়ে বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করে এবং সেখানে না পড়লে তাকে হয়তো ফেল করিয়ে দেয় বা কম নম্বর দেয় এই অংশটুকু একেবারেই অনৈতিক। এটি আইনে নিষিদ্ধ করা হয়েছে।


আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড পরিচালক আকরাম খান। আরো উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বারসহ অনেকে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন