প্রকাশের সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত

অনলাইন ডেস্ক
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরদার কান্দি গ্রামে মাদক বিরোধী অভিযানে এক পুলিশ সদস্যদের উপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা।
শুক্রবার সন্ধায় ফরাজী কান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্ৰামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদার কান্দি গ্রামে মাদক বিরোধী অভিযানে যান। সেখানে সরদার কান্দি গ্রামের চিহ্নিত মাদক কারবারি নাছির ও বশিরের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালায়। এসআই সাইফুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে।
এদিকে আহত হয়ে এসআই সাইফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। সেখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে তিনি পালিয়ে যান। এজন্য তার বক্তব্য নেয়া যায় নি।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চলছে। বাকি তথ্য পরে জানানো হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন