প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : দেশব্যাপি বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ সেপ্টেম্বর শনিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার।

এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আলমগীর হোসেন স্বপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক মাও. শহিদুল্লা, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু পাটওয়ারী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, রূপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমরান হোসেন মিলন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, মাহাবুব আলম সোহাগ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন