প্রকাশের সময়: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ । ৯:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ন তুলে দিতে গিয়ে শ্রীঘরে ৩ কবিরাজ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : মাটির নিচ থেকে দুই কোটি টাকার স্বর্ন তুলে দিতে গিয়ে এখন শ্রীঘরে তিন কবিরাজ। গত তিনদিন ধরে দুই লাখ টাকা চুক্তিতে রান্নাঘরের মাটির নিচ থেকে স্বর্ণ তুলে দিতে সময়ক্ষেপণ করায় তিন কবিরাজকে পুলিশে সপোর্দ করে এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীতে ।
শনিবার দিবাগত রাতে হাজীগঞ্জ উপজেলার ফুলছোঁয়া ক্বারী সাহেবের বাড়ীর ইমান হোসেনের বসতঘরে তিনদিন ধরে অবস্থান নেয় তিন কবিরাজ।
তারা হলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের তোফাজ্জল মুন্সী (৪০), একই জেলার বাউফল উপজেলার নওমালা গ্রামের আবদুর রহিম (৩০) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের তানিয়া আক্তার (২৫)।
প্রতারণার দায়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ঈমান হোসেন। তিনি জানান, বান্দরবানে ব্যবসার সুবাদে কবিরাজদের সাথে পরিচয় তার । তারা ইমাম হোসেন কে তার ঘরের নীচে স্বর্ন আছে এমন ভাবে প্রলোভন দেয়। পরে দুই লাখ টাকা চুক্তিতে তিন কবিরাজ স্বর্ণ তুলে দেয়ার আশ্বাসে দেয় ।
তিন প্রতারককে রোববার দুপুরে চাঁদপুর আদালতে হাজীর করা হয় বলে নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মোস্তাক আহমেদ।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আটকৃত কবিরাজদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন