প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ । ৫:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদে সমন্বয় সভা

অনলাইন ডেস্ক
সজীব খান : বাংলাদেশ নির্বাচন কমিশনার নির্দেশনায় অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর থেকে চাঁদপুর সদর উপজেলার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সে উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা নির্বাচন কমিশনার জামশেদুর ইসলাম শিকদার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল হাই, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, কল্যাণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাকীউল্ল্যাহ তালুকদার, চাঁদপুর পৌর কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা, শফিকুর রহমান, আশিকাটি ইউপি সচির আবু বকর মানিক, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান,  সচিব, পৌর কাউন্সিলর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন