প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ । ৫:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
এস. এম ইকবাল : ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে ও উপজেলা নির্বাচনের অফিসার তাসলিমুন নেছার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ মাছের খাদ্য বিক্রি করায় মীনা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, তারিখ ও এম আর পি না থাকায় ঢাকা বেকারীকে ২০ হাজার টাকা ও চট্টগ্রাম বেকারীকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়।
ভোক্তাধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার প্রক্রিয়া করন, তারিখ ও এমআরপি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন