প্রকাশের সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন ইকবাল হাওলাদার

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার ও ইউপি সদস্যরা।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হল রুমে এক দোয়া অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালীর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন ও নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার। পরে দোয়া অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মন্জুর হোসেন রিপন।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার বলেন, আমি এর আগেও এই ইউনিয়ন পরিষদের দুই দুইবারের মেম্বার ছিলাম। ইউনিয়নের জনগণ তাদের সেবায় আমাকে পছন্দ করে এবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। এজন্য ইউনিয়নবাসীর কাছে আমি কৃতজ্ঞ। আমি পরিষদকে সুন্দর করে পরিচালনা করার চেষ্টা করবো। আমাদের যতটুকু ক্ষমতা সে অনুযায়ী সবক্ষেত্রে সুষম উন্নয়নের চেষ্টা করবো। সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর ইউনিয়ন গড়ার চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মানসী সাহা, ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন