প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ১১:২৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আকতারও সম্পাদক শাহীন পুনরায় নির্বাচিত

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদুপরের কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সম্মেলন উদ্বোধন করেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন। বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম লালু, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী সালমা শহীদ, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান প্রমুখ।

সম্মেলনে সর্বসম্মতভাবে আকতার হোসেন সোহেল ভূঁইয়া সভাপতি ও ইকবাল আজীজ শাহীন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন