প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ১১:৩৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গড়া সম্ভব; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীদের সমঅধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়েই আমরা শিগগিরই নতুন সমাজ ব্যবস্থার সাথে পরিচিত হতে যাচ্ছি। এ নতুন সমাজ ব্যবস্থা হচ্ছে, নারী-পুরুষের সমতাভিত্তির সমাজ ব্যবস্থা। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমতাভিত্তিক সমাজ গড়া সম্ভব।

আপনারা এ সমতাভিত্তিক সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। আগামী দিনে বিভিন্ন কাজে নারীদেরকে সম্পৃক্ত করে এগিয়ে আনতে আরো সক্রিয় হয়ে আপনাদেরেকে কাজ করতে হবে। দলীয় নেতা নির্বাচনে অবশ্যই গণতান্ত্রিক ধারা অনুসরণ করতে হবে। গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সংগঠনকে দাড় করাতে হবে দৃঢ় ভিত্তির উপর। এবং চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তমোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর কচুয়া উপজেলা আওয়ামী ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উদ্বোধন করেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন। বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম লালু, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা নেত্রী সালমা শহীদ, উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন