প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ২:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সুজাতপুর বাজার ব্যবসায়ীদের সভা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতির কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে সভা করেছে ব্যবসায়ীদের একাংশ। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

ব্যবসায়ী অলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে ও ব্যবসায়ী মো. মামুনুর রশীদ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী, গোলাম মোস্তফা, মাওলানা হেলাল উদ্দিন, আবু হানিফ ও মিটিং প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সুজাতপুর বাজারে বণিক সমিতি নামে যে কমিটি আছে তা অবৈধ। সরকারি কোন রেজিষ্ট্রেশন নেই। নেই কোন গঠনতন্ত্র। কিসের ক্ষমতা বলে, কোন আইনে, তারা তাদের মনমতো কার্যক্রম পরিচালনা করে আসছে তা আমাদের বোধগম্য নয়।

তারা আরো বলেন, আমাদের সাথে পরামর্শ না করে হটাৎ করে যেকোন সিদ্ধান্ত নিয়ে ফেলে। আমাদের প্রয়োজন মনে করেনা। বাজারে বিভিন্ন বিষয়ের উপর চাঁদা আদায় করা হয়, বাজারে নাইট গার্ড রাখা হয়েছে তাদের বেতন কি ভাবে কখন দেয়, সেটা আমরা জানিনা, বাজারে চুরি হয়, আগুন লাগে, ব্যবসায়ীরা অনেক ক্ষতি গ্রস্ত হয়,এ ব্যাপারে আমাদের নিয়ে কোন মিটিং ও সভা সমাবেশ করেন না, আমরা ব্যবসায়ীবৃন্দ কোন বিরোধ চাই না, আমরা চাই ঐক্য, আমরা চাই প্রত্যেক ব্যবসায়ী নিরাপদে ব্যবসা বাণিজ্য করুক। আমাদের দাবী হলো বর্তমান যারা কমিটিতে আছে তারা স্বসম্মানে বাজার ব্যবসায়ীদের ডেকে পেছনের হিসাব, নিকাশ দিয়ে একটি নিরপেক্ষ আহ্বায়ক কমিটি গঠন করে ক্ষমতা স্ব-ইচ্ছায় ছেড়ে দেখ। ঐ আহবায়ক কমিটি বাজার ব্যবসায়ীদের স্বার্থে একটি নতুন কমিটি গঠন করে দিবে। সেই নতুন কমিটির নাম হবে সুজাতপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। আর তা না হলে আমরা নতুন করে কমিটির ঘোষনা দিবো।

এ বিষয়ে সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. বিল্লাল হোসেন বেপারি বলেন, বাজারের কিছু ব্যবসায়ী একটি সভা করেছে শোনেছি। তবে তাদের আনীত অভিযোগ সত্য নয়। বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার পরিচালনা সুষ্ঠু ও সুন্দর ভাবে চলছে।

আমাদের নেতৃত্বে বাজারের মসজিদ উন্নয়ন অব্যাহত রয়েছে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা প্রহরীদের পাহাড়ায় রয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন