প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ১:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

অনলাইন ডেস্ক
সজীব খান: চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর, বুধবার বিকেল তিনটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন যু্বলীগের আহ্বায়ক সেলিম মালের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মামুন মালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এড. হুমায়ূন কবির সুমন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটোয়ারী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র দাস, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনু, সদস্য নয়ন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম রেদওয়ান, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, মাহবুব গাজী, সদস্য রুবেল খান, সোহাগ খান, কামাল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক  কামরুজ্জামান প্রধানীয়া প্রমুখ।
অনুষ্ঠানে আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্থরের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন