প্রকাশের সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ । ১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আলাউদ্দিন সরকারের মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে মো. আলাউদ্দিন সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকালে চাঁদপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে তিনি নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন।

এসময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি সদস্য মাসুদুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, নাউরী আদর্শ কলেজের প্রভাষক মেহেদী মাসুদ, উপজেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন সরকার বলেন, মতলব উত্তর উপজেলায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কাজ করতে চাই। গণমানুষের সেবা করার পাশাপাশি মানুষের সুখে দুঃখে পাশে থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করতে পারি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন