প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশানর (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে বৃহস্পতিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর ও বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমূড়ী গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামে একটি অবৈধ ড্রেজার ও একই দিন বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে অপর একটি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় অবৈধ ড্রেজার সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে নগদ ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় এবং দুইটি ড্রেজারের পাইপসহ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন