প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ । ২:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এসএসসি ও সমমানের ৬শ ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : সারাদেশের ন্যায় চাঁদপুরেও উৎসবমূখর পরিবেশে শুরু হলো এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১১টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যদিয়ে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার পর জেলা প্রশাসক প্রথমে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সহ শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র পরিদর্শন করেন।

ভোর থেকে শুরু হওয়া মুসলধারে বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার প্রথম দিনে জেলায় অনুপস্থিত ছিলো ৬শ’ ৫৮জন পরীক্ষার্থী।

এ বছর চাঁদপুরে এসএসসি ও সমমানের পরিক্ষায় ৭৪টি কেন্দ্রে ৩৬ হাজার ৬শ’৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিলো। এর মধ্যে অংশগ্রহণ করেছে ৩৫ হাজার ৯শ’ ৭৬ জন। তবে কোনো পরীক্ষার্থী কিংবা পরিদর্শক বহিস্কার করার খবর পাওয়া যায়নি। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার সূত্রে দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাঁদপুর সদরের বেশকিছু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব বশির আহমেদ, শিক্ষকবৃন্দ।

চাঁদপুর জেলা প্রশাসনের ৪ জন এডিসির নেতৃত্বে বিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া প্রতি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার সুস্থ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দায়িত্ব প্রদান করা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন