প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ । ৩:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আলোর মশালের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে জীবাণুনাশক স্যাভলন বিতরণ

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন আলোর মশালের উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও পূজা মন্ডপে জীবাণুনাশক স্যাভলন বিতরণ করা হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উপজেলার ১০০টি মসজিদ, মাদ্রাসা ও আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৩৯টি পূজা মন্ডপে এ জীবাণুনাশক ফ্যামেলি সাইজের স্যাভলন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শরীফুল ইসলাম মিঠু, জাকির হোসেন বাটা, প্রিয়তুষ পোদ্দার, মানিক ভৌমিক, আবুল কালাম আজাদ, সুজন পোদ্দার, সনতোষ চন্দ্র সেন, সাইফুল ইসলাম, আতাউল করিম, সভাপতি ওমর ফারুক সাইম, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী ও সদস্য তানভীর হাসান, সমাজসেবক ইলিয়াস হোসেন প্রমূখ।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ সাহা ও সহ-সভাপতি শিবুলাল সাহা, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন আহমেদ সবুজ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নিমাই সরকার উপজেলার ৩৯টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম ও সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বলেন, সম্প্রতি ডেঙ্গুর উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। তাই আমাদের সকলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। তারই অংশ হিসেবে আমরা আলোর মশালের পক্ষ থেকে মসজিদ, মাদ্রাসা ও পূজা মন্ডপে ফ্যামিলি সাইজের জীবাণুনাশক স্যাভলন বিতরণ করি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন