প্রকাশের সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন; আজ প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ রোববার ১৮ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর দাখিল করেছেন চেয়ারম্যান পদে ৬ জন- সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যসহ মোট ৫৮ জন।

গতকাল জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকাকে এই বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র বাছাই কালে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

উল্লেখ্য: আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন