প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ । ১:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : হাইমচর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে ৩ টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২০ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে হাইমচর থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে হাইমচরের রীমটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা এবং নিউ প্যানাশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকাসহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানরর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে ও জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন