প্রকাশের সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মসজিদে রেদওয়ান খান বোরহানের আর্থিক অনুদান প্রদান

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুরের হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বরকন্দাজ বাড়ি জামে মসজিদে উন্নয়ন কাজের জন্য আর্থিক অনুদান প্রদান করলেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী সকলের পরিচিত প্রিয় মুখ আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান। তিনি তার বক্তব্যে বলেন, বৃত্তশালী সকলের সমন্বয় থাকলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করা সম্ভব। বর্তমান সরকারও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করছে।
এছাড়াও তিনি তার সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়িতে নিজ বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং হাইমচর উপজেলার বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, শিল্প চুড়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাহিত্যক মাহবুবুর রহমান সেলিম, হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান, সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের  সভাপতি মোহাম্মদ আলী মোল্লা প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন