প্রকাশের সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ । ৩:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড 

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ভোক্তা অধিকার আইনের লঙ্ঘনের দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলার কয়েকটি ইউপির হাট-বাজারের রড সিমেন্ট, বেকারিতে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
গত রোববার ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে  নকল পণ্য উৎপাদন, দায়িত্বহীনতা ও অবহেলাজনিত কার্য দ্বারা ভোক্তা ও সেবা গ্রহীতার স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করার দায়ে একটি বেকারি মালিককে মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫০ ও ৫৩ ধারায় ০১টি মামলায় ৫ হাজার টাকা  অপর একটি দোকানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩(১)৬ ধারায় অন্য একজনকে ৩হাজার টাকাসহ সর্বমোট ৮হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন । মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও শাহরাস্তি থানা পুলিশের একটি টিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন