প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২ । ৫:১৭ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সরকার আলাউদ্দিনের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী সরকার মো. আলাউদ্দিনের মতবিনিময় করেন।

ফতেপুর পচ্ছিম ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহববায়ক মিরাজ খালিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম,নাজমা বেগম, পারভিন বেগম, ইউপি সদস্য মো. শিবলী, মো. জসিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. ওহিদুল আলম, মো. মাসুদ, মো. হাবিবুল্লাহ, মো. আলী রাজা, মো. জহির, মো. মনসুর মোল্লা।

আরোও বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউপি আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা মো. দুলাল, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন, সাধারণ সম্পাদক আল-মামুন, যুবলীগ নেতা আনোয়ার হোসেন আকাশ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময়ে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন বলেন, আমি গত ৩০ বছর ধরে আপনাদের পাশে থেকে আমার সাধ্যমত কৃষকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে সেবা করে যাব ইনশাল্লাহ।

আপনারা জানেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী ছিলাম কিন্তু দলীয় সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে আমি নির্বাচন করিনি। এবার আমি জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হয়েছি আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকলে আল্লাহর রহমতে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নিশ্চিত আমি জয়ী হবো ইনশাল্লাহ। তাই আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আগামী ১৭ অক্টোবর নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।

মতবিনিময়ে জনপ্রতিনিধি ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন