প্রকাশের সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
সজিব খান : চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান শান্ত (১৭), আশ্ররাফুল ইসলাম আসিফ (১৮) নামের ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় সাজ্জাদ (১৭)ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম (৭০) গুরুতর আহত হয় আহতদের অবস্থা। আশঙ্কাজনক দেখে চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পথেই আশ্ররাফুল ইসলাম আসিফের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে মহামায়া বাজার এলাকায় ছুটে যাচ্ছিল।
এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের গায়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান শান্ত নামের যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ পথচারী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরণ করে।
চাঁদপুর সরকারি হাসপাতালের ডা. রোমান বলেন, দুর্ঘটনায় শান্ত নামের ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়। এছাড়া আহত বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক দেখে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একজনের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। বিস্তারিত আমরা আরও খোঁজখবর নিচ্ছি।
নিহত মেহেদী হাসান শান্ত হানানীয়া গ্রামের হানিফ হানিফ পাটওয়ারীর এক মাত্র ছেলে, আশ্ররাফুল ইসলাম আসিফ একই বাড়ির আক্তার পাটওয়ারী ছেলে। তারা দুজনই এম এম নুরুল হক উচ্চ উচ্চ বিদ্যালয় থেকে সদ্য সমাপ্ত এস এসসি পরিক্ষা দিয়েছে। পরিক্ষার শেষ দিন তিন বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরিক্ষা শেষের দিনই তাদের সড়ক দুর্ঘটনায় মৃত হয়। নিহত শান্ত ও আসিফের দুজনের জানাযার নামাজ বুধবার সকাল সাড়ে ১০ টায় এক সাথে একই স্থান মধ্য হাপানিয়া বাইতুল আমান জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
জানাযায় নামাজের পূর্বে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন পাটওয়ারী।
জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা ফারুক হোসেন। জানাযা শেষে তাদেরকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় হাপানিয়া পাটওয়ারী বাড়িতে শোকের মাতন বইছে। নিহত আশ্রাফুল ইসলাম আসিফ আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর বাতিজা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন