প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ । ৫:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহতলী জোবাইদা বালিকা উবিতে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

২৭সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি ধন্যবাদ জানাই চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা: সাইফুল ইসলাম এর নেতৃত্বে টিম কে। ৫সদস্যের টিম আমাদের এ বিদ্যালয়ের ছাত্রীদের চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন। চোখ আমাদের অমূল্য সম্পদ, যাদের চোখ নেই তারা এর মর্ম বুঝে। তাই চোখের চিকিৎসা ও পরিচর্যা নিতে হবে। চক্ষু হাসপাতালের এটা একটা মানবিক কাজ। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল নিরলস ভাবে কাজ করছে। যে অন্ধ তারা বুঝে, চোখ মানুষের কি মূল্যবান সম্পদ। আমি চাঁদপুর চক্ষু হাসপাতালে ম্যানেজার শামীম ভাইকে ধন্যবাদ জানাই এ আয়োজনের জন্য।

তিনি বলেন, এ বিদ্যালয়টি নারী শিক্ষার একটা মডেল প্রতিষ্ঠান। এখান থেকে হাজার হাজার নারী শিক্ষার্থী শিক্ষা গ্রহন করে দেশের কল্যানে কাজ করছে। তোমরাও আগামীতে এর সফলতা ধরে রাখবে। শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় এ বিদ্যালয়ে একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আলোচনা সভা শেষে ছাত্রীদের চক্ষু চিকিৎসার ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: সাইফুল ইসলাম,ইনচার্জ সঞ্জয় কুমার দাস, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, বিআরডিবির সাবেক উপজেলা কর্মকর্তা মো: সোলাইমান মুন্সি, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক আবুল হাশেম রুশদী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান , শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: মনির চৌধুরী,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, অভিভাবক মো: আজাদ খান, অভিভাবক মো: বদু গাজী প্রমুখ।

এসময় চক্ষু চিকিৎসা প্রদান করেন, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: সাইফুল ইসলাম, ইনচার্জ সঞ্জয় কুমার দাস, সহকারি সাপ্লাই চেইন অফিসার মো: আলামিন, সাপোটিং স্টাফ মো: ইমরান হোসেন, মো: রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষিকা মানছুড়া আক্তার, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় মানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

চক্ষু শিবির ক্যাম্পিং এ বিদ্যালয়ের ৭৮জন ছাত্রীর চোখের পরীক্ষা করা হয়। এ ছাড়া ৩৫জন এলাকার গন্যমান্যব্যক্তি ও অভিভাবকগনেরও চোখের পরীক্ষা করা হয় । পরীক্ষা শেষে রোগ অনুযায়ী ছাাত্রীদের মাঝে বিনামূল্যে চশমা, ড্রপ ও ঔষধ বিতরণ করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী পরশ মনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন