প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ । ২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাবুরহাট সপ্রাবি’র সিনিয়র শিক্ষক হাসিনা খাতুনের শেষ কর্ম দিবসে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাছিনা খাতুনের শেষ কর্ম দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক মোঃ শহিদ উল্লাহ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, সাবেক সিনিয়র শিক্ষক সুরাইয়া আক্তার, বিদায়ী শিক্ষক হাছিনা খাতুন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নাছির হোসেন, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি আবদুর জলিল সরকার, প্রাক্তন ছাত্র ও পিটিআই সদস্য পলাশ কুমার দে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মোঃ হোসেন শেখ, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, পিটিআই সদস্য মোঃ কাকন খান প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন