প্রকাশের সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২ । ১:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে।

২অক্টোবর (রবিবার) সকাল ১১টায় চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এর কার্যালয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, চাঁদপুরের নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মাদরাসা গভর্নিং বডির সভাপতি বশির আহমেদ।

তিনি বলেন, আমরা আমাদের কাজে-কর্মে সকলে সকলকে সহযোগিতা করতে হবে। যে যখন যে পদে দায়িত্বে থাকবে, তখন সে পদের রেসপনসিবিলিটি তিনিই বহন করবে। আপনারা মাদরাসায় শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন। ভবিষ্যত প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়তে হবে। আমি চেষ্টা করবো সময় করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করতে । আমার তরফ থেকে দায়িত্বকালীন সময়ে অত্র মাদ্রাসার সকল ক্ষেত্রে সহযোগিতা করবো ।

এসময় আরও বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১১৮ বছর পর এ মাদরাসায় একটি একাডেমিক ভবন হয়েছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। সবাইকে মাদরাসার উন্নয়নে এগিয়ে আসতে হবে। সর্বোপরি ভালো ফলাফল করতে হবে ।

সভায় বেশকিছু সিদ্ধান্তসহ শিক্ষকদের উচ্চতর স্কেল, চাকুরী স্থায়ীকরণ বিষয়ে আলোচনা করা হয়।

সভার শুরুতে মাদরাসার পক্ষ থেকে মাদরাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ গভর্নিং বডির সদস্যবৃন্দ।

এসময় সভায় অংশ নেন এবং বক্তব্য রাখেন মাদরাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ জাকির হোসেন তপাদার, অভিভাবক সদস্য মো: মোশারফ হোসেন তালুকদার, অভিভাবক সদস্য মো: আমির হোসেন খান, অভিভাবক সদস্য মাওলানা হানিফ খান, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো: শরীফ খান,কলেজ অফিস ইনচার্জ মো:রানা সরকার সহ অন্যান্যরা।
সভার শুরুতেই মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা নিজেদের পরিচিতি তুলে ধরেন ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন